মূল লেখায় যান
রাইসুল সোহান

LazyTyper ডকুমেন্টেশন

স্ক্রিনে লেখা মানুষের মতো করে টাইপ করানোর জন্য After Effects-এর একটি ফ্রি প্যানেল। একটি টেক্সট লেয়ার সিলেক্ট করে Create Typing Rig চাপলেই লেখা ফুটে উঠতে থাকে সত্যিকারের ছন্দে: চেনা শব্দে আঙুল ছোটে, ক্যাপিটাল আর চিহ্নে একটু আটকায়, কমার পর হালকা থামা, বাক্য শেষ হলে আরেকটু লম্বা, আর শেষ অক্ষরের ঠিক পরেই মিটমিট করে কার্সর। প্রতিটি অক্ষরের সময় ঠিক হয় তার আশপাশের অক্ষর দেখে, তাই লেখা বদলালেও ছন্দ থাকে স্বাভাবিক। Very Fast থেকে Hunt & Peck পর্যন্ত প্রিসেট, বিরতি, মুছে আবার লেখা আর কিফ্রেমে Bake; পুরো রিগটাই সাধারণ এক্সপ্রেশন, তাই যার কম্পিউটারে প্যানেল নেই, সেখানেও প্রজেক্ট চলে। MIT লাইসেন্সে ফ্রি ও ওপেন সোর্স।

নিচের পাতাগুলো প্রজেক্টের নিজের ডকুমেন্টেশন, GitHub-এর রিপোজিটরি থেকে পড়া।