মূল লেখায় যান
রাইসুল সোহান

গোপনীয়তা

এই সাইট আপনার পরিচয়ের কোনো হিসাব রাখে না। এখানে সাইন-আপ নেই, মন্তব্যের ফর্ম নেই, বিজ্ঞাপন নেই, বাইরের কোনো অ্যানালিটিক্স নেই। ফন্টগুলো এই সাইট থেকেই আসে, তাই কোনো ফন্ট-সেবাদাতা আপনার আসা টের পায় না।

যা আপনার ব্রাউজারে থাকে। পড়ার পছন্দ (লেখার আকার, রং, ডার্ক মোড, অ্যানিমেশন), কোন লেখাগুলো খুলেছেন, কোথায় থেমেছিলেন, আর “পরে পড়ব” তালিকা, এসব আপনার ব্রাউজারের local storage-এ থাকে। এগুলো কখনো আপনার ডিভাইস ছেড়ে যায় না; ব্রাউজারের সাইট সেটিংস থেকে যেকোনো সময় মুছে ফেলতে পারেন।

সাইট যা গোনে। প্রতিটি লেখায় দেখানো হয় কতবার পড়া হয়েছে। লেখা খুললে আপনার ব্রাউজার একটা অনুরোধ পাঠায়, যা ওই সংখ্যায় এক যোগ করে। এর সাথে কোনো IP ঠিকানা, নাম বা পরিচয়সূচক কিছু রাখা হয় না।

লেখা কপি করা। কোনো লেখা থেকে এক বাক্যের বেশি কপি করলে লেখকের নাম আর লিংক ক্লিপবোর্ডে যুক্ত হয়, যাতে উৎসটা কথার সাথে যায়।

অন্য সাইটের লিংক। পোর্টফোলিওর কিছু লিংক YouTube, GitHub বা অন্য সেবায় নিয়ে যায়; তাদের নিজস্ব গোপনীয়তা নীতি আছে।

প্রশ্ন থাকলে হেডারের মেইল আইকনে ক্লিক করুন।